যশোরের বেনাপোল সাদিপুর সীমান্ত থেকে পাঁচ শিশুসহ ৩৩ নারী-পুরুষকে আটক করছে বিজিবি। শনিবার দুপুরে অবৈধ পথে ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াতকালে পাঁচ শিশু, ১৯ নারী ও ৯ পুরুষকে আটক করা হয়।
তারা যশোর খুলনা, ফরিদপুর, নড়াইল, গোপালগঞ্জ, ঢাকা ও সাতক্ষীরা জেলার অধিবাসী। শনিবার বিকেলে তাদেরকে যশোর কোট হাজতে প্রেরণ করেছে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার উপপুলিশ পরিদর্শক আব্দুর রহিম আটকের সত্যতা নিশ্চিত করেন।
