শরীয়তপুরের নড়িয়ায় আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। সোমবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত নড়িয়া থানার থানার সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নড়িযা পৌরসভার আওয়ামী লীগ মেয়র প্রার্থী বর্তমান মেয়র হায়দার আলীর নির্বাচনী প্রচারণায় কয়েকদিন ধরে বাধা দিয়ে আসছিল সতন্ত্র প্রার্থী শহীদুল ইসলাম বাবুরারির লোকজন। এতে ক্ষুব্ধ হয়ে মেয়র প্রার্থী হায়দার আলীর সমর্থকরা শনিবার দুপর ১২টার দিকে শহীদুল ইসলাম বাবুরারির লোকজনের উপর হামলা চালায়। এ সময় লাঠিসোটা নিয়ে উভয়পক্ষ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হয় কমপক্ষে ১০ জন।
নড়িয়া থানা পুলিশ জানিয়েছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুগ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
