বেদখল হওয়া জমি উদ্ধার করতে হবে : শিল্পমন্ত্রী

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ২০:২৭
 
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বেদখল হওয়ায় সরকারি জমি উদ্ধার করে সেখানে পুকুর খনন করতে হবে। খোলা জলাশয়ের অভাবে পরিবেশ দুষণ হচ্ছে। পৃথিবীকে বাসযোগ্য করা জন্য পুকুর খননের বিকল্প নেই।
 
শনিবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
 
ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. সুলতান হোসেন খানের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মকবুল হোসেন, ওসি মাহে আলম, পিপি মান্নান রসুল প্রমুখ।
 
এদিকে  ঝালকাঠিতে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফিরোজা আমু হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। শনিবার দুপুরে এর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। কলেজের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।