প্রার্থীদের পক্ষে গানে গানে ভোট প্রার্থনা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ২০:৪৯
গাইবান্ধার তিনটি পৌরসভায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীর পক্ষে ব্যতিক্রমী প্রচারণা চালানো হচ্ছে। উত্তরাঞ্চলের জনপ্রিয় ভাওয়াইয়া, পল্লিগীতি ও ছায়াছবির গানের সুরে বিভিন্ন প্রার্থীকে নিয়ে গান রচিত হয়েছে। সুরে সুরে তাদের প্রতীকে ভোট চাওয়া হচ্ছে।
 
নাম প্রকাশে অনিচ্ছুক গাইবান্ধা পৌরসভার এক কাউন্সিলর প্রার্থী বলেন, ‘এই পৌরসভায় মোট ৯৯ জন মেয়র ও কাউন্সিলর প্রার্থী রয়েছে। প্রতিদিন সবার মাইকে প্রচার চলে। ফলে কার প্রতীক কোনটি বোঝা যায় না। তাই ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে গানের মাধ্যমে প্রচারণা চালাচ্ছি।’
 
গাইবান্ধা শহরে নিউ মার্কেটের সংগীত শিল্পী এসএম স্বাধীন বলেন, ‘গাইবান্ধার তিনটি পৌরসভার শতাধিক মেয়র ও কাউন্সিল প্রার্থীর জন্য গান রেকর্ডিং করা হয়েছে।’