চট্টগ্রামে ১৯০ রাউন্ড গুলিসহ তিন জেএমবি জঙ্গি গ্রেফতার

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ১০:১৫
চট্টগ্রামের আমানবাজার থেকে ভারি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ তিন জেএমবি জঙ্গিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ঘটনাস্থল থেকে ১৯০ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। 
 
চট্টগ্রামের গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার কুসুম দেওয়ান বলেন, গ্রেফতার হওয়া জঙ্গিরা কোনো নাশকতার পরিকল্পনা করছিল বলেই মনে করি।