গাজীপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, যুবক নিহত

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ১০:২৬
 
গাজীপুর সদরে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। রবিবার ভোরে উপজেলার বানিয়ারচাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
 
মাওনা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. হেলালুল ইসলাম  জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে একটি মাইক্রোবাস ঢাকা যাচ্ছিল। মাইক্রোবাসটি  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বানিয়ারচালায় পৌঁছালে বিপরীতমুখী বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা ঐ যুবক ঘটনাস্থলে নিহত এবং অন্তত পাঁচযাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
 
তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাস আটক করা হয়েছে।