গাংনীতে কাউন্সিলর প্রার্থীর অর্থদণ্ড

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ১০:৩২
 
নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে মিছিল করার অপরাধে গাংনী পৌরসভা নির্বাচনের ৮নং ওয়ার্ডের প্রার্থী সাইদুল ইসলামকে ১০ হাজার টাকা অর্থজদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাত আটটার দিকে উপজেলা পরিষদ চত্তরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান এই দণ্ড দেন।
 
রাহাত মান্নান জানান, নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে রাস্তায় মিছিল করার অপরাধে পৗর নির্বাচন আচরণ বিধিমালা ২০১০ এর ৩১(১) ধারা অনুযায়ী ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।