সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাকচাপায় প্রাইভেটকারের চার আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আরো একজন আহত হয়েছেন। রবিবার ভোরে সিলেট- ফেঞ্চুগঞ্জ সড়কের হাজীগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-পূবালী ব্যাংকের বিয়ানীবাজার চারখাই শাখার কর্মকর্তা ধ্রুব জ্যোতি দাস, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আদিল চৌধুরী, সঞ্জিত ও প্রকৃতি । আহত ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল জানিয়েছেন, ফেঞ্চুগঞ্জ থেকে সিলেটগামী একটি প্রাইভেটকারকে পেছন থেকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেয়ার পর আরো দুইজন মারা যান।
তিনি আরো জানা, পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।
