কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ১৩:০৭
 
সাতক্ষীরা-যশোর সড়কের কলারোয়া উপজেলার চারাবটতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। শনিবার রাত ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।
 
আহত আব্দুল কাশেমকে (৪২) আশঙ্কাজনক অবস্থায় কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
কলারোয়া থানার অফিসার ইনচার্জ আবু সালেহ মাসুদ করিম জানান, রাতে কলারোয়া উপজেলার চারাবটতলা এলাকায় নছিমন ও ট্রাকের সাথে সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।