সাতক্ষীরায় বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী হওয়ায় নাসিম খান মিঠুকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিএনএপির যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় শনিবার রাত ১১টা ২০ মিনিটে এই তথ্য জানানো হয়েছে।
ফ্যাক্স বার্তায় জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপেক্ষিতে দলীয় গঠন তন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিম ফারুক খান মিঠুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
