ময়মনসিংহের ত্রিশালে দুই মেয়র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
জানা যায়, পৌর সভার ৭নং ওয়ার্ডেও তরফদার বাড়ি মসজিদের কাছে আওয়ামী লীগ মনোনীত জাহিদুল ইসলাম সরকার জুয়েল ও আওয়ামী লীগের বিদ্রোহী এ.বি.এম আনিছুজ্জামানের কর্মীদের মধ্যে কথাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় জাহিদুল ইসলাম সরকার জুয়েলের কর্মীরা এ.বি.এম আনিছুজ্জামানের কর্মীদের উপর হামলা করলে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুল আলম পারভেজ ও কর্মী আকরাম গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ত্রিশাল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আকরামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
