বাগেরহাটে গাছ চাপায় বৃদ্ধের মৃত্যু

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ১৪:৫৮
 
বাগেরহাটের সদর উপজেলায় এক্সেভেটরের ধাক্কায় গাছ চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার সকালে এই ঘটনা ঘটে।
 
জানা গেছে, রাখালগাছী এলাকায় চুলকাঠি বাজার সংলগ্ন খাল সৈয়দপুর গ্রামের খসালী শেখ (৮৫) মারাত্মক আহত হন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
 
চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি অর্জুন কুমার দাশ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে পুলিশ এই ঘটনায় কাউকে আটক করতে পারেননি।