মাগুরায় মেয়র পদে নৌকা-ধানের শীষের লড়াই

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ১৫:২১
 
মাগুরা জেলার একমাত্র পৌরসভার নির্বাচনে মেয়র পদে  নৌকা ও ধানের শীষের মধ্যে লড়াই হবে। এখন শুধু অপেক্ষার পালা শেষ, হাসিটা কে হাসে তা দেখার জন্য। প্রচন্ড শীত ও কুয়াশা উপেক্ষা করে  নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। প্রার্থী ও তাদের সমর্থকরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
 
মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির একক প্রার্থী দিয়েছে। মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী খুরশিদ হায়দার টুটুল, বিএনপি মনোনিত প্রার্থী বর্তমান মেয়র ইকবাল আখতার খান  ও ইসলামী আন্দোলনের মশিউর রহমান প্রার্থী। তবে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীদের মধ্যে  মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ।
 
একটি মেয়র পদে তিনজন , নয়টি কাউন্সিলর পদে ৪৬ জন এবং তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন  প্রার্থী নির্বাচণী মাঠে রয়েছেন  রয়েছেন । ভোট গ্রহন কেন্দ্রর সংখ্যা ৩২টি এরমধ্যে ঝুঁকিপূর্ণ ২৮টি। প্রতিটি কেন্দ্র নিরাপত্তা বাহিনীর সদস্য থাকবেন ২০ জন করে। এর মধ্যে পুলিশ ১৪ জন  ও আনসার ছয়জন। ভোটরসংখ্যা ৬৫ হাজার ৫৮৯ জন।