মুন্সীগঞ্জে অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে টঙ্গীবাড়ী উপজেলার ইসলামপুর গ্রামের রহিম শেখের বাড়ির সামনের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা, অন্য কোথায়ও হত্যার পর ওই যুবককে পুকুরে ফেলে রাখা হয়েছে।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মেহেদি হাসান জানান, নিহতের শরীরে কোন অঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে কীভাবে হত্যা করা হয়েছে তা জানা যাবে।
