সুন্দরগঞ্জে ৩ মেয়র প্রার্থীর অর্থদণ্ড

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ১৮:৩৮
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর নির্বাচনে আচরণ-বিধি লঙ্ঘনের দায়ে তিন মেয়র প্রার্থীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
রবিবার পৌনে একটায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহা. হাবিবুল আলম এ দণ্ড দেন।
 
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহা. হাবিবুল আলম জানান, বিএনপি মনোনীত প্রার্থী আজাদুল করিম প্রামানিক নিপু (ধানের শীষ) ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী প্রভাষক আলহাজ মশিউর রহমান সরকারকে (লাঙ্গল) পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এটিএম মাসুদ উল ইসলাম চঞ্চলকে (মোবাইল) দুই হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।