পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে আসামি নিখোঁজ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ১৯:২২
ঝালকাঠির সিটি পার্ক এলাকায় পুলিশের ধাওয়ায় সুমন (২৭) নামে এক আসামি নদীতে ঝাঁপ দেয়ার পর থেকে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, সুমন ঝালকাঠি থানার পর্নগ্রাফি ও চাঁদাবাজি মামলার আসামি। ওই মামলার ১ নং আসামি মো. লিমন নকিবকে শনিবার পুলিশ শহর থেকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী রবিবার বিকেল সাড়ে চারটায় সুমনকে পুলিশ ধরতে ধাওয়া দিলে তিনি নদীতে ঝাঁপ দেন। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে চেষ্টা চলছে।