ইত্তেফাক রিপোর্ট
এ বছর সুলতান স্বর্ণ পদক ২০১৮ পাচ্ছেন শিল্পী মুস্তাফা মনোয়ার। বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিবছর নড়াইলে আয়োজিত সুলতান মেলায় একজন গুণী শিল্পীকে ‘সুলতান পদক’ প্রদান করে আসছে। বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় নড়াইল শহরের সুলতান মঞ্চে ১০ দিনব্যাপী সুলতান মেলা আয়োজন করা হয়। গত ৩ মার্চ শুরু হয়েছে এ মেলা। আজ মেলার শেষ দিন। শেষ দিনে এ পদক প্রদান করা হবে। শিল্পীকে একটি সোনার মেডেল ও সনদপত্র প্রদান করা হবে।
