রূপগঞ্জে তিন ইয়াবা বিক্রেতা গ্রেফতার

আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ০০:৩৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার টেকনোয়াদ্দা ও গঙ্গানগড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, টেকনোয়াদ্দা এলাকার ফারুক, মনির ও গঙ্গানগড় এলাকার ফজর আলী। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ওই তিন জন নিজ এলাকাসহ আশপাশের এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল। মামলা হয়েছে।                                          

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে গতকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করে সিংগাইর থানা পুলিশ। আটককৃতরা হলো রফিক নগরের ইজ্জত আলী ও বাইমাইলের পলাশ। গত সোমবার রাতে উপজেলার বলধারা বেরুন্ডীর একটি ব্রিক ফিল্ড থেকে তাদের আটক করা হয়।