নোয়াখালীর চাটখিল পৌরসভার নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে আট কাউন্সিলর প্রার্থীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার রাতে চাটখিল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাচনে দায়িত্বে থাকা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুদ্দৌজা এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, চৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল খায়েরের সমর্থকরা মিছিল করায় আবুল খায়েরকে ৭ হাজার, দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে ১ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রেখা বেগমকে ৩ হাজার, মিনুর আক্তারকে ৩ হাজার, ২নং ওয়ার্ডে প্রার্থী জাহাঙ্গীর আলমকে ৫ হাজার, দোকানে স্ট্রিকার লাগানোর অপরাধে ৯নং ওয়ার্ডের প্রার্থী মো. শাহেদকে ১ হাজার, কফিল উদ্দিন ভূইয়াকে ৫ হাজার এবং একই অভিযোগে কাউন্সিলর প্রার্থী হুমায়ন কবিরকে ৫ হাজার ও নওশাদুল করিমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।
