আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থক নন্দ লাল দাসকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রায় পাঁচ ড্রাম খিঁচুড়িও ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দিনগত রাত সাড়ে আটটার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির এ দণ্ড দেন।
জানা গেছে, রবিবার রাতে কুলিয়ারচর উপজেলার দাসপাড়ার লোকনাথ মন্দির প্রাঙ্গণে পথসভার আয়োজন করেন নৌকা প্রতীকের সমর্থকরা। এ সময় সেখানে উপস্থিত জনসাধারণের জন্য খাবারেরও (খিঁচুড়ি) আয়োজন করেন তারা। এ জন্য নৌকা প্রতীকের এক সমর্থককে জরিমানা ও খাবার ধ্বংস করা হয়।
