নোবেল বিজয়ী বিশ্ববিখ্যাত ব্রিটিশ প্রাণরসায়নবিদ ও আণবিক জীববিজ্ঞানী স্যার রিচার্ড জন রবার্টস্’কে সংবর্ধনা দিতে এসিআই লিমিটেড গতকাল এই অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকার তেজগাঁও এ অবস্থিত এসিআই সেন্টারের হলরুমে এই আলোচনা সভায় এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ্ দ্দৌলা উদ্বোধনী অতিথিদের অভ্যর্থনা জানান ও উদ্বোধনী বক্তৃতায় নোবেল বিজয়ী স্যার রিচার্ড জন রবার্টস্’কে এসিআই’তে এসে মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে এসিআই এগ্রিবিজনেস -এর ব্যবস্থাপনা পরিচালক ডঃ এফ এইচ আনসারী বাংলাদেশের কৃষি ব্যবস্থার সার্বিক অবস্থা তুলে ধরেন। ড: আনসারী আরো বলেন “এসিআই এর স্বপ্ন হলো ভবিষ্যতের কৃষিকে আরো আকর্ষণীয় ও উপভোগ্য করে তোলা যাতে শিক্ষিত জনগোষ্ঠী কৃষি কাজের প্রতি আরো বেশি অনুপ্রাণিত হয়।”
এসিআই লিমিটেড -এর ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে দেশের উত্পাদন ব্যবস্থাপনাকে আরো গতিশীল করতে দেশের বৈজ্ঞানিকদের প্রতি আহ্বান জানান। অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহা-ব্যবস্থাপক, উর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বিজ্ঞানী বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। —প্রেস বিজ্ঞপ্তি
