ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার নির্বাচনে পুলিশের গোয়েন্দা বিভাগ ১৭টি ভোট কেন্দ্রের মধ্যে আটটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।
মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো: ফজলুল করিম জানান, নির্বাচন কমিশনের নির্দেশমতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে একজন পুলিশ অফিসারসহ আটজন পুলিশ সদস্য, আনসার ভিডিপির ১৪ জন এবং সাধারণ কেন্দ্রে পুলিশসহ ২০ জন সদস্য ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
উপজেলা নির্বাচন অফিসার মো: জাহাঙ্গীর হোসেন বলেন, পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। সোমবার ব্যালট পেপার আনতে জেলা নির্বাচন অফিসে অবস্থান করছেন ।
এবার মেয়র পদে ৫ জন, সংরক্ষিত তিনটি আসনে নারী কাউন্সিলর পদে ১২জন ও সাধারণ নয়টি আসনে কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
