চৌগাছায় প্রচারণায় হামলা, আহত ১

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ১৬:০২

 

যশোরের চৌগাছায় দুই পক্ষের সংঘর্ষে একজন আহত হয়েছে। সোমবার দুপুরে শহরের নিরিবিলি পাড়ায় এ ঘটনা ঘটে।

উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান জানান, তারা স্বতন্ত্র প্রার্থী এসএম সাইফুর রহমান বাবুলের (নারকেল গাছ) পক্ষে শহরের নিরিবিলি পাড়ায় প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় রাসেল, পিন্টু ও টিটোসহ কয়েকজন যুবক হামলা করে। হামলায় শহিদুল ইসলাম খোকন নামে এক যুবকের পা ভেঙ্গে যায়। পরে পুলিশ এসে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।  খোকনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

চৌগাছা থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।