সীতাকুণ্ড প্রেসক্লাবে বিদ্রোহী প্রার্থীর সংবাদ সম্মেলনে হামলা হয়েছে। এ সময় ভাংচুর ও ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। হামলায় সাংবাদিকসহ কমপক্ষে ১০ আহত হয়েছে।
জানা গেছে, রবিবার রাত আটটার দিকে সীতাকুণ্ড প্রেসক্লাবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নায়েক অব. সফিউল আলম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছিলেন। এ সময় ১০ থেকে ১৫ যুবক এসে হামলা করে হামলায় সাংবাদিকসহ কমপক্ষে ১০ আহত হয়েছে। এ সময় প্রেসক্লাব ভাংচুর ও ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূইয়া ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান বলেন, ঘটনাস্থল থেকে একটি অবিষ্ফোরিত ককটেল, একটি রকেট প্লেয়ার উদ্ধার করা হয়েছে। হামলার জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
