মির্জাপুরে পিকাপ-ভ্যান চাপায় পুলিশ সদস্য নিহত

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ১৭:৩৭
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পিকাপ-ভ্যান চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশ কনস্টেবল নিহত রতন  বিশ্বাস (৪৬) টাঙ্গাইল পুলিশ লাইনে কর্মরত ছিলেন। নির্বাচনের কর্তব্যকর্ম পালনে তিনি মির্জাপুরে অবস্থান করছিলেন।
 
জানা গেছে, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে রতন বিশ্বাস (৪৬) টাঙ্গাইল যাওয়ার উদ্দেশ্যে উপজেলার বাইপাস সড়কে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ওই পিকাপ-ভ্যানটি দাঁড়িয়ে থাকা রতন বিশ্বাসকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
ট্রাঙ্গাইলের ট্রাফিক পুলিশের সাব ইন্সপেকটর শাহনেওয়াজ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, পিকাপটি আটক করা হয়েছে।