সিরিয়ার হোমসে জোড়া বিস্ফোরণে নিহত ৩২

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ১৭:৫২
 
সিরিয়ার হোমস শহরে জোড়া বোমা বিস্ফোরণে অন্তত ৩২ জন নিহত ও ৯০ জন আহত হয়েছেন। সিরিয়ায় গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সোমবার এই জোড়া বিস্ফোরণের খবরটি জানিয়েছে।
 
বিস্ফোরণদুটির প্রথমটি ছিলো গাড়ি বোমা। একজন আত্মঘাতী হামলাকারী দ্বিতীয় হামলাটি চালায়। দুটি হামলাই শহরের কেন্দ্রীয় এলাকায় চালানো হয়। তবে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা সানা দুটি ক্ষেত্রেই গাড়িবোমার খবর জানিয়েছে।