নবাবগঞ্জে ব্যবসায়ীকে হত্যা, মামলা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ১৯:১৬
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় রবিউল ইসলাম (৪০) নামে এক কাঁচামাল ব্যবসায়ীকে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
 
প্রসঙ্গত, উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে কাঁচামাল ব্যবসায়ী রবিউল ইসলাম শনিবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন।ওই দিন স্ত্রী আবেদা খাতুন বাড়িতে ছিলেন না।পরদিন রবিবার অনেক বেলা হওয়ার পরও রবিউল ঘুম থেকে জেগে না উঠলে তার ছেলে আরাফাত ডাকতে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। তার চিৎকারে প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে বিষয়টি জানতে পারে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, হত্যার পর দুর্বৃত্তরা রবিউলের একটি পা কেটে নিয়ে যায়।
 
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।