বিএনপি ও যুবদল নেতাকর্মীদের হামলায় আহত আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের ৫ নেতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তারা হলেন- চারিগ্রাম ইউনিয়ন কৃষক লীগের সভাপতি দাদন মুন্সি, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইশ্রাফিল হোসেন, আওয়ামী লীগ নেতা আওলাদ হোসেন ও কৃষকলীগ নেতা পর্বত হোসেন। মঙ্গলবার সকালে সিংগাইর উপজেলার চারিগ্রাম বাজারে হামলার ঘটনা ঘটে। থানায় মামলা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। আহতরা জানান, ছোটদের মারামারিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে চারিগ্রাম ইউনিয়ন যুবদল সভাপতি আব্দুল্লার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী লাঠিসোঁটা ও দা চাপাতি রড হাতুড়ি দিয়ে অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালানো হয়।
