নরসিংদীতে গুলি করে ব্যবসায়ীর টাকা ছিনতাই

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ২০:০৯
নরসিংদী শহরের স্বর্ণপট্টিতে এক ব্যবসায়ীকে গুলি করে নগদ ৯২ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
 
পুলিশ জানায় সোমবার দুপুরে শহরের ভেলানগর মহল্লার ব্যবসায়ী এইচএম এরশাদ ন্যাশনাল ব্যাংক থেকে টাকা উত্তোলন করে একটি অটোরিকশায় করে ভেলানগরে যাচ্ছিলেন। শহরের স্বর্ণপট্টি এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত অস্ত্রের মুখে তার অটোরিকশাটির গতিরোধ করে। এ সময় তার কাছে থাকা  ৯২ হাজার টাকার বান্ডেলটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।এ সময় তিনি ডাক চিৎকার দিলে ছিনতাইকারীরা তার পায়ে গুলি করে।স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করায়।
 
নরসিংদী সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এ ঘটনায় জড়িতদের আটক করতে তৎপরতা চালায়। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।