গাজীপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আহত চারজন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের (৪৫) পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে গাজীপুর সিটি করপোরেশনের লক্ষীপুরা এলাকায় ঢাকা-গাজীপুর সড়কে এ হতাহতের ঘটনা ঘটে।হতাহতরা সিএনজি অটোরিকশার যাত্রী। আহদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, জয়দেবপুর থানার কনস্টেবল মো. আজহার ও গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রতাবপুর এলাকার মো. শাহজাহানের ছেলে মিরাজ (১৫)। বাকিদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর পুলিশ বাসটি আটক করেছে।
