উল্লাপাড়ায় কাউন্সিলর প্রার্থীর অর্থদণ্ড

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ২১:৪১
 
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে আচরণ-বিধি লঙ্ঘনের দায়ে কাউন্সিলর প্রার্থী জাকির হোসেনকে দুই হাজার ও ১৮ জন মোটরসাইকেল আরোহীকে ১০ হাজার এক শ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকরাম আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আকরাম আলী জানান, আচরণ-বিধি লঙ্ঘন করে মিছিল করার অপরাধে জাকির হোসেনসহ ওই মোটরসাইকেল আরোহীদের এ অর্থদণ্ড দেয়া হয়।