আমাদের ফ্যাশনে বাঙালিয়ানার সঙ্গে ওয়েস্টার্ন পোশাক যুক্ত হয়েছে অনেক আগেই। এই প্রজন্মের কাছেও ওয়েস্টার্ন পোশাকের চাহিদা বেশি। আর শীত এলে তরুণ-তরুণীদের পরনে দেখা যায় বাহারি ডিজাইনের বর্ণিল সব ওয়েস্টার্ন পোশাক। শীতের রঙিন ওয়েস্টার্ন পোশাক নিয়ে লিখেছেন
নওশীন শর্মিলী
কুয়াশার চাদর গায়ে শীতের বিড়াল পায়ে পায়ে হাজির, সঙ্গে দুনিয়াজুড়ে ফ্যাশন হাউসের দিকপালরা মাথা নষ্ট করা উইন্টার কালেকশন নিয়ে প্রস্তুত। র্যাম্প কাঁপানো মডেলরা সব মিক্সড ম্যাচ, পার্টি আর ক্যাজুয়াল উইন্টার কাপড় গায়ে দিয়ে বলছে—দেখো এবার কী যোগ করা হয়েছে উইন্টার ট্রেন্ডে? তা নিয়ে কথা হলো তানজীম ও এক্সট্যাসি ব্র্যান্ডের প্রধান ডিজাইনার তানজীম হকের সঙ্গে। তিনি বলেন, ‘মেয়েদের এই ফ্যাশন ট্রেন্ডে এবার এসেছে রেট্রো স্টাইল। পঞ্চাশ ও আশি দশকের জ্যাকেট, স্যুট, টপসের ফেমেনিন স্টাইলকে মডার্নাইজড করা হয়েছে। স্লিক স্কার্ট বা টপসের বেশির ভাগজুড়ে রয়েছে মেটালিক ডিটেইলস। পাঙ্ক আর রক এর অনুপ্রেরণা। অ্যাবস্ট্র্যাক্ট অ্যাপ্রোচে মোটিফ, প্যার্টানের লাইন, স্ত্রাইপের উপস্থাপনার মুনশিয়ানা নজর কাড়ে। কমফি আর কুল পায়জামা স্টাইল ইন। এটা খুব ক্রিয়েটিভ আর ইনভেটিভ অপশন। ফুলের মোটিফের পায়জামা আর এক রঙা টপসের সঙ্গে বিভিন্ন রঙের সুডি গলায় (মাফলার জাতীয়)। সঙ্গে লম্বা ওভার সাইজের কারডিগান। তবে, সার্বিক ফ্যাশন ফোরকাস্টিংয়ের বিচারে শীতের ট্রেন্ড খুব বেশি পরিবর্তন হয়নি এ বছরেও। সাধারণত যে কোনো ট্রেন্ডই দুই থেকে চার বছর থাকে। পুরো ট্রেন্ডটাই বদলে যায় না শুধু ইম্প্রোভাইজেশন হয়। গতানুগতিক কোরাল কালার, যেমন পাওডার ব্লু, ট্যাঞ্জি অরেঞ্জ, রোজ পিঙ্ক, মিন্ট গ্রিন, অ্যাকোয়া ব্লু—এই রংগুলোই ইন থাকবে। আর সঙ্গে সাদা, লাল, কালো, বেইজের মতো কিছু বেসিক রং তো রয়েছেই। ফেব্রিকে জিওমেট্রিক্যাল প্যাটার্ন ফ্যাশনে ইন থাকবে। তবে আরবান কোয়ার্কি প্রিন্টও চলবে আগামী বছরটা সবধরনের পোশাকেই।’ শীতের জন্য উলেন ওয়্যার বা লেদার ওয়্যার বেশ জনপ্রিয়। এসময় প্যাটার্ন ভেরিয়েশনের কোট ব্লেজার, সোয়েটার, জ্যাকেট বা ফ্লিস নিট কাপড়ের হুডিই বেশি কাটতি। তবে শীতের জন্য কিছু মোটা ফ্যাব্রিকের ফুল স্লিভ ভেস্ট বা টি-শার্টও রয়েছে এক্সট্যাসিতে। তানজীম হকের ভাষ্যে, ‘এবার ওভেন ও ভেলভেট, ডেনিম লুক নিট ফেব্রিকের ব্লেজার বেশ চলছে। আছে বিভিন্ন বাটন ও রঙের হ্যান্ড স্টিচ, এমব্রয়ডারি, প্রিন্ট, হাতের কাজ করা অসংখ্য ডিজাইন। পার্টি পোশাক হিসেবে শীতে মখমলের ব্লেজার জনপ্রিয়। শর্ট, স্লিম ফিট আর নিচে রাউন্ড শেপই এখনকার তরুণীদের বেশি পছন্দ। সাটিনের ফ্লোরটাচ গাউনও বেশ চলতি শীত ফ্যাশনে। কেবল গাউন বা জমকালো পোশাকেই ফ্রিল দেওয়া যাবে এমন নয়। শীতে পরার উপযোগী সাধারণ স্কার্ট বা টপসেও ফ্রিল যোগ করতে পারেন অনায়াসে। অনেক রঙের ব্যবহার করা উলের নকশার কার্ডিগানগুলো বেশ চলছে। লুজ ফিটের ফুল হাতার কার্ডিগানের পাশাপাশি আছে বডিফিটেড, কোমর ও হাতের কাছে কিছুটা চাপা কার্ডিগানও। শীতে পাল্টেছে টপসের রং, নকশা ও আকার। ঝুল বেড়েছে। দেশীয় উপাদানের সঙ্গে যুক্ত হয়েছে ওয়েস্টার্ন কাট। আছে শর্ট ও লং দুই রকম। ফুল হাতা ও গোল গলার পাশাপাশি আছে হাই নেকও। ফিতা, লেইস, কুঁচির পাশাপাশি রঙেও বৈচিত্র্য রয়েছে।’
তিনি আরও বলেন, ‘শীতে তরুণীদের বটমগুলোর বিভিন্ন ডিজাইনের মধ্যে রয়েছে ন্যারো, সেমি-ন্যারো, বুটকাট, স্ট্রেটকাট, ক্রেপ প্রভৃতি। তবে স্কিনি বটম প্যান্টের মধ্যে ন্যারো শেপ বেশ জনপ্রিয়। পাশাপাশি বেলবটমের মতো ছাঁটও আছে। এ ধরনের বটমগুলো হাঁটুর ওপরের অংশ একদম আঁটসাঁট। একে স্কিনি ফিট বেলবটম বলা যায়। নিট, গ্যাভাডিন ও উভেন ফেব্রিকের বটমই এখন বেশি চলছে। লোওয়েস্ট প্যাটার্নের বটমগুলো স্যুটের সঙ্গে ভালো মানানসই। আর যাদের কাছে স্কার্ট পছন্দ তারা বেছে নিতে পারেন অফিস গোয়িং বা ক্যাজুয়াল শেপের স্কার্ট। নি লেংথ ফ্লেয়ারি কটন স্কার্টের সঙ্গে কটন স্লিভলেস টপ, নি লেংথ চাপা স্কার্টের সঙ্গে স্মার্ট টপ বা নি লেংথ ড্রেস তিন ধরনের পোশকই এই বছর ফ্যাশন ট্রেন্ডে রয়েছে।’
