নোয়াখালীতে ২২ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ০৯:৪০
নোয়াখালীর চৌমুহনী, চাটখিল, বসুরহাট ও হাতিয়া পৌরসভার ভোটগ্রহণের প্রস্ততি সম্পন্ন করেছে জেলা নির্বাচন অফিস। তবে জেলার ৪টি পৌরসভার মোট ৫২টি কেন্দ্রের মধ্যে ২২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে।  
 
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার চারটি পৌরসভার ৫২টি কেন্দ্রের মধ্যে ২২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও ১৬টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। 
 
এদিকে নির্বানের সকল প্রস্ততি সম্পন্নের বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন অফিসার মনির হোসেন জানান, নির্বাচন গ্রহণের জন্য প্রয়োজনীয় মালামাল প্রত্যেক পৌরসভাতে পাঠানোসহ ভোটগ্রহণের সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। 
 
সোমবার রাত ১২টার পর প্রার্থীদের সব ধরনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। কয়েকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ থাকলেও প্রার্থীর পক্ষ থেকে কোনো কেন্দ্রের জন্য লিখিত অভিযোগ আসেনি। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে র‌্যাব ও বিজিবি। মোবাইল টিমের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরাও থাকবে বলে জানানো হয়েছে।