সাতক্ষীরায় বৈধ মালামালসহ ভারতের নাগরিক আটক

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ১৬:৪৪

 

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকা থেকে মঙ্গলবার সকালে বঙ্গিম চন্দ্র ঘোষ নামে এক ভারতের নাগরিককে আটক করেছে বিজিবি।

 

এ সময় তার কাছ থেকে মদসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়। বঙ্গিমচন্দ্র ঘোষ ভারতের হুগলি জেলার ৭২/বিবিডি রোড এলাকার রুপেন চন্দ্র ঘোষের ছেলে।

 

এ ব্যাপারে সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন জানান, আটককৃত ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে।