রাজশাহীর পবা উপজেলায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল বারী খাঁনের গণসংযোগে দুষ্কৃতিকারীদের বোমা হামলার ঘটনায় পাঁচজন বিএনপি কর্মীকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার রাতে উপজেলার নওহাটা থেকে তাদের আটক করা হয়। এরা হলেন, বাগধানী গ্রামের মুসলেম, আজিবর, সাইরুদ্দিন ও মিজানুর রহমান এবং পুঠিয়াপাড়া গ্রামের মিঠুন।
পুলিশের দাবি, বিএনপির দুই কর্মীকে আটক করা হয়েছে।
এদিকে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী আলহাজ শেখ মো. মকবুল হোসেন বলেন, ‘আটক সবাই বিএনপির কর্মী।’
পবা থানা ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘বিএনপির দুই কর্মীকে করা হয়েছে’
