ইংরেজি নববর্ষ উপলক্ষে ৩১ ডিসেম্বর বন্ধ যুক্তরাষ্ট্র দূতাবাস

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ১৭:২৪
 
ইংরেজি নববর্ষ উপলক্ষে আগামী ৩১শে ডিসেম্বর যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ থাকবে। মঙ্গলবার পাঠানা এক সংবাদ বিজ্ঞপ্তি দূতাবাসের পক্ষ থেকে এ কথা জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এই দিন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস, কনস্যুলার সেকশন এবং আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও এডুকেশনইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে।
 
নববর্ষের প্রথম দিন আমেরিকার জাতীয় ছুটির দিন। তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। আমেরিকান নাগরিক যে কোন প্রয়োজনে ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন। বিজ্ঞপ্তি।