নওগাঁর আত্রাই উপজেলায় ব্যাটারি-চালিত চলন্ত অটোরিকশার চাকায় গলার ওড়না জড়িয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। নিহত রিতা (১৩) নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের ফায়েজের মেয়ে।
জানা গেছে, বিকেলে রিতা মায়ের সঙ্গে ব্যাটারি-চালিত ভ্যানে করে নানীর বাড়ি যাচ্ছিল। আত্রাই সদরে পৌঁছালে ভ্যানের চাকায় রিতার গলার ওড়না পেচিয়ে যায়। এ সময় রিতা অজ্ঞান হয়ে যায়। তৎক্ষণাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
