ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আট বছর বয়সী মেয়েকে বিষপান করিয়ে বাবাও আত্মহত্যা করেছেন।
সোমবার সন্ধ্যায় উপজেলার পাগলা থানার কুরচাই গ্রামে ঘটনা ঘটে। আলমগীর নির্মাণ শ্রমিক এবং তার মেয়ে আঁখি কুরচাই সরকারি প্রাথমিক দ্যিালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল। আলমগীরের প্রথম স্ত্রী নার্গিস আক্তারের সন্তান আঁখি।
এলাকাবাসী জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুরচাই গ্রামের মো. আলমগীর হোসেন তার শিশুকন্যা আঁখিকে কাশির সিরাপের কথা বলে বিষপান করায়। বিষপান করে আখিঁ চিৎকার দিলে তার ছোটবোন তাছলিমা বিষপান না করে ঘর থেকে বের হয়ে যায়। তৎক্ষণাৎ আলমগীরও বিষপান করে। আশংকাজনক অবস্থায় বাবা ও মেয়েকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এদিন রাতে আখিঁর বাবা আলমগীর মারা যান। আঁখিকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করানো হলে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া জানায়, পারবারিক কলহ ও হতাশা থেকে এ ঘটনা ঘটতে পারে।
