দক্ষিণ চীন সাগরে বিতর্কিত একটি দ্বীপে ফিলিপিনোদের বিক্ষোভে তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন। পাগাসা নামের ওই দ্বীপটিতে গত শনিবার বিক্ষোভ করে কতিপয় ফিলিপিনো। বিক্ষোভকারীরা এটিকে তাদের দেশের এলাকা বলে দাবি করছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং সোমবার জানান, আমরা আবারো বিক্ষোভকারী ওইসব ফিলিপিনোকে আহবান জানাচ্ছি তারা যেন অবিলম্বে সেখান থেকে সরে আসেন। কেননা সম্পূর্ণ অবৈধভাবে দখল করে তারা সেখানে বিক্ষোভ করছে। চীন এ ধরণের কোন প্রতিবাদ বা বিক্ষোভ সহ্য করবে না।
শনিবার ওই বিক্ষোভে মোট ৫০ জন অংশগ্রহণ করেছিলেন। তাদের অধিকাংশই ছাত্র। পাগাসা স্প্রাটলি দ্বীপমালার অন্তর্ভুক্ত একটি দ্বীপ। বিক্ষোভকারীদের দাবি, চীন ক্রমশ তাদের সীমা লঙ্ঘন করে দ্বীপটি দখল করে নিয়েছে। শুধু ফিলিপাইনই নয়, ওই দ্বীপের মালিকানা দাবি করছে ব্রুনাই, মালয়েশিয়া, তাইওয়ান ও ভিয়েতনাম। সূত্র: বিবিসি
