কুমারখালী পৌরসভায় জামায়াত আমির আটক

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ০৯:৫৭
কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে উপজেলা জামায়াতের ইসলামীর আমিরকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার সকালে ভোট গ্রহণ কালে আফজাল হোসেনকে আটক করা হয় বলে জানান কুমারখালী থানার ওসি মহিবুল ইসলাম।
 
তিনি জানান, ভোট গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পর আফজাল একটি কেন্দ্রে ঢুকে প্রিসাইডিং কর্মকর্তাকে প্রভাবিত করার চেষ্টা করছিলেন। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করেন বলে জানান ওসি মহিবুল।