উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতা কিম ইয়াং গন মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এই কথা জানিয়েছে।
৭৩ বছর বয়সী কিম ইয়াং গন ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি ছিলেন এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের দায়িত্বে ছিলেন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে গুলি বিনিময় বন্ধে উত্তর কোরিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্য ছিলেন তিনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলেছে, ইয়াং গন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সবচেয়ে ঘনিষ্ঠ ‘কমরেড’ ছিলেন। তার রাষ্ট্রীয় শেষকৃত্যে নেতৃত্ব দেবেন কিম জং। বিবিসি
