দাগনভুঞায় বিএনপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৪:২৮
 
ফেনীর দাগনভুঞায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কাজী সাইফুর রহমান স্বপনের বহিরাগতরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার মেয়র প্রার্থী নিজে এই অভিযোগ করেছেন।
 
স্বপনের অভিযোগ, তার ভোটারদের বিভিন্ন কেন্দ্রে সরকার দলীয় সমর্থকরা বাধা প্রদান করেছে এবং সরকারদলীয় প্রার্থীর সমথক ও বহিরাগতরা রাতেই কেন্দ্র দখল করে নিয়েছে।
 
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: ওমর ফারুখ খান।