গাংনীতে জাল ভোট দেয়ায় জরিমানা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১০:৫০
 
গাংনী পৌরসভার ৩নং ওয়ার্ডের চৌগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার অপরাধে রাসেল হোসেন নামে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান।
 
রাসেল হোসেন চৌগাছা গ্রামের নাহারুল ইসলামের ছেলে।
 
বুধবার সাড়ে নয়টার সময় ভোট দিতে গেলে রাসেল হোসেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নানের কাছে ধরা পড়লে তাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করে ছেড়ে দেন।