নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় দুই কেন্দ্রের আশপাশে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া ও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার সকাল ৮টায় ভোট শুরু হয়। এরপর সকাল ১০টার দিকে চৌমুহনী পৌরসভার এক নম্বর ওয়ার্ডের এক নম্বর ভোটকেন্দ্র উত্তর নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুই নম্বর ভোটকেন্দ্র উত্তর নাজিরপুর নুরানি মাদ্রাসার আশপাশে এ ঘটনা ঘটে।
এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় কেন্দ্র দু’টিতে ভোটগ্রহণ স্থগিত করেছে জেলা নির্বাচন কর্মকর্তা।
চৌমুহনী পৌর নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন দু’টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করার বিষয়টি জানিয়েছেন।
