নোয়াখালীর চৌমুহনী পৌরসভার আটটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বিভিন্ন ওয়ার্ডের ভোট কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের সমর্থকরা ভোট কেন্দ্রে প্রবেশ করে ব্যালটে সিল মারাসহ কেন্দ্র দখলের চেষ্টা চালানো অভিযোগে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।
কেন্দ্রগুলো হলো-উত্তর নাজিরপুর নুরানী মাদ্রাসা, উত্তর নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, গনিপুর প্রাথমিক বিদ্যালয়, চৌমুহনী সরকারি এস এ কলেজ, মধ্য করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরুষ ভোটকেন্দ্র ও দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা সিনিয়ির নির্বাচন অফিসার ও চৌমুহনী পৌরসভার রিটানিং অফিসার মো. মনির হোসেন ।
এদিকে স্থগিত হওয়া কেন্দ্রগুলোর ভোটাররা জানান, সকাল থেকে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে শুরু হলেও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা সমর্থকরা কেন্দ্রে প্রবেশ করে জোরপূর্বক ব্যালটে সিল মারাসহ কেন্দ্র দখলের চেস্টা চালায়। এতে বিভিন্ন প্রার্থীর লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাংচুর হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এতে অন্তত ২০ জন আহত হয়।
