কুয়াকাটায় একটি কেন্দ্রে ভোট স্থগিত

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১২:২২
 
পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার পানজুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ত্রিমুখী সংঘর্ষে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে।  বুধবার সকালে ঐ কেন্দ্রে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
 
রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল কবির জানান, সকালে ভোট শুরুর দুই ঘণ্টার মধ্যেই ৮ নম্বর ওয়ার্ডের ঐ কেন্দ্রে সংঘর্ষ শুরু হয়। পরে সকাল ১০টার দিকে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
 
স্থানীয়রা জানান, কেন্দ্রের ভেতরে তিন দলের এজেন্টদের মধ্যে তর্ক হওয়ার এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে বাইরে তাদের সমর্থকরাও সংঘর্ষে জড়িয়ে পড়েন।
 
পটুয়ালী সদর থানার ওসি কে এম তারিকুল ইসলাম জানান, সংঘর্ষ ছড়িয়ে পড়লে অন্তত অর্ধশত লোক আহত হন। পরিস্থিতি সামলাতে পুলিশ ২৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।