বরগুনায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচন বর্জন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ২১:৪৬
বরগুনায় বেলা ১১টার দিকে বরগুনা সরকারি কলেজ ও বরগুনা সরকারি বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে বেশ কয়েকটি ককটেল বিষ্ফোরণ করে দুর্বৃত্তরা। 
 
এ ঘটনায় সাধারণ ভোটাররা ছোটা-ছুটি শুরু করে।ভোটাররা বের হয়ে যাওয়ায় আওয়ামী লীগ সমর্থীত প্রার্থীর এজেন্টরা নির্বাচনী বুথ থেকে বেরিয়ে মাঠে অবস্থান নেয়। 
 
তারা অভিযোগ করেন, ককটেল বিষ্ফোরণের ফলে তাদের ভোটাররা চলে গেছে এবং পুলিশ তাদেরকে হুমকি দিয়েছে বলে দাবি তাদের। বেলা সাড়ে ১১ টার দিকে আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রে এসে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে তার এজেন্টদের নিয়ে বেরিয়ে যান।