ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার এক নম্বর ওয়ার্ডে দুঃখু মিয়া বিদ্যানিকেতন কেন্দ্রের বটতলায় ৩টি ককটেল বিষ্ফোরণ হয়েছে। বুধবার বেলা সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় বিপুল পরিমান পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।