নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ২ রাউন্ড ফাঁকা গুলি (রাবার বুলেট) ছুড়ে। ফলে ৩নং ওয়ার্ডের মুসলিম উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
সকাল থেকে ওই কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলার এক পর্যায়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক কেন্দ্রের বাইরে হট্টগোল করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে বেলা ১টার দিকে পুলিশ ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং অফিসার জিলহাস উদ্দিন জানান, বর্তমানে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
