ময়মনসিংহের ত্রিশালের পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে উপজেলা পরিষদের সামনে দুপুর সোয়া ১টার দিকে ১৮ রাউন্ড গুলি বর্ষণ করে সন্ত্রাসীরা।
এ সময় সন্ত্রীদের দেশিয় অস্ত্রের আঘাতে ত্রিশাল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সুরুজ আলী, পৌর বিনপির সদস্য আ. কাদের মোল্লা, যুবদল নেতা মনির হোসেন আহত হন।
পরে সুরুজ আলীর অবস্থা অবনতি হলে তাকে ত্রিশাল হাসপাতালে পাঠানো হয়।
